বাউফল মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ

আগস্ট ০৩ ২০২৩, ১৬:৩৮

বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ সি.এস.আর ফান্ডের আওতায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ কলের লাঙ্গল (ট্রাক্টর) বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকাল ১১ টায় কালাইয়া সাহেদা গফুর হাসপাতালের মাঠে প্রধান অতিথি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আলম উপস্থিত থেকে বাউফল উপজেলার ৫টি ইউনিয়নের ৫জন কৃষকদের মাঝে কৃষি কাজে ব্যাবহারের জন্য কলের লাঙ্গল (ট্রাক্টর) বিতরন করেন।

এসময় বক্তব্য রাখেন ,মার্কেন্টাইল ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোঃ সফরুজ্জামান খান, মোঃ মতিউল হাসান, মোঃ আবদুল হামিদ সোহাগ, জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকার, কৃষক, জন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েকশত লোকজন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও