লালমোহনে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা

জুলাই ২৫ ২০২৩, ১৯:৪৩

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও মোবাইল ফোনের অপব্যবহারসহ সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধের লক্ষে ভোলার লালমোহনে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে প্রায় তিনশত শিক্ষার্থীকে নিয়ে এ সভার আয়োজন করে লালমোহন থানা পুলিশ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন।

এ সময় আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান কামরুল, সহকারী প্রধান শিক্ষক মো. সামছুদ্দিন, সহকারী শিক্ষক মইনুল হোসেন, নূরুজ্জামান এবং মো. মফিজুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া