পটুয়াখালীতে স্থাপিত সিসি ক্যামেরা প্রকল্পের কার্যক্রম উদ্বোধন

জুলাই ২৩ ২০২৩, ১৩:০৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আওতাধীন সকল থানায় কর্মকর্তা ও পুলিশ সদস্যদের কাজে নজরদারি করার লক্ষ্যে স্থাপিত সিসি ক্যামেরা প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেছে জেলা পুলিশ।

শনিবার (২২ জুলাই) রাত ৮টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. আখতারুজ্জামান। এ সময় পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজল বরণ দাসসহ পুলিশ কর্মকর্তাগণ ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, ‘জেলায় অপরাধ কমানোসহ দ্রুত ব্যবস্থাগ্রহণ এবং পুলিশ সদস্যদের কাজে নজরদারির মাধ্যমে পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে সকল থানা কমপ্লেক্স ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একটি কন্ট্রোল রুমের মাধ্যমে এবং পুলিশ সুপারের কক্ষ থেকে এসব ক্যামেরা মনিটরিং করা হবে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও