বাউফলে তিনদিন ধরে কলেজ ছাত্র হৃদয় কবিরাজ নিখোঁজ
জুলাই ১৩ ২০২৩, ২০:১০
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে হৃদয় কবিরাজ (২২) নামের এক কলেজ ছাত্র তিনদিন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তিনি বাউফল নবারুন সার্ভে-ইন্সিটিটিউট এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ৮ম সেমিষ্টারের ছাত্র। হৃদয় মঙ্গলবার (১১ জুলাই) বিকাল বেলা বাউফল বাজারের যাওয়ার জন্য বাসা থেকে বের হয়।
একইদিন রাত ১২ টার দিকে তার বাবা তাকে ফোন করলে অন্যকেউ রিসিভ করে বলেন পটুয়াখালী একটি বাসায় আসছে। এরপর থেকে বৃহস্পতিবার (১৩ জুলাই) অবদি পর্যন্ত কলেজ ছাত্র হৃদয় কবিরাজের কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ জুলাই) বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী করে নিখোঁজ হৃদয় কবিরাজের পরিবার।
পারিবারিক সূত্র জানায়, হৃদয়ের বাড়ি উপজেলার দাসপাড়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডে। সে কলেজে ভর্তি হয়ে বাড়িতে থেকেই কলেজে লেখাপড়া করত। ১১ জুলাই বিকেল ছয়টায় হৃদয় বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে আর বাসায় ফেরেনি। ওই দিন হৃদয়ে সাথে তার বাবার শেষ কথা হয় রাত এগারোটা পয়তাল্লিশ মিনিটের সময় তখন হৃদয় জানায় আমি কিছুক্ষনের মধ্যে বাড়িতে আসছে।
তবে ফোনের ওপারের কন্ঠ অন্যকারো বলে ধারণা তার বাবার। এই শেষ কথোপকথনের পরে সে আর বাড়িতে আসেনি। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
অনুসন্ধানে জানা গেছে, ওইদিন রাত ১১ টার দিকে হৃদয় তার এক কাজিনকে মোটরসাইকেল যোগে বাড়িতে পৌঁছে দেয়৷ এরপরে তিনি পৌরশহরের ৫ নং ওয়ার্ডের একটি দোকান থেকে সিগারেট কিনে। তখন দোকানদার তাকে কোথায় যাবে প্রশ্ন করলে সে দোকানীকে জানায় কোনো এক বড় ভাইয়ের সাথে দেখা করবে।
এরপরে বাসায় ফিরবে৷ তবে কে এই বড় ভাই সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে পরেরদিন সকালে অপরিচিত নাম্বার থেকে হৃদয়ের বাবার মুঠোফোনে অপরিচিত গলায় একজন ফোন দিয়ে বলে আমি হৃদয়, পটুয়াখালীতে আছি। এরপরে সেই নাম্বারটিও বন্ধ পাওয়া যায়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আরিচুল হক জানান, এঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।








































