গলাচিপায় সড়ক দূর্ঘটনায় প্রান গেল মাদ্রাসা ছাত্রের

জুলাই ১১ ২০২৩, ১৯:৫০

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার সকালে গলাচিপা-পটুয়াখালীর সড়কের চর সুহুরী তালতলা আবাসনের সামনে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রায়হান ঢালী(১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

এ সময় আহত হয়েছে তার ভাই মেহেদী ঢালী (১৮)। গুরুতর আহত মেহেদীকে পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের চর বাদুরা গ্রামের নিজাম ঢালীর মাদ্রাসায় পড়ুয়া দুই ছেলে মঙ্গলবার সকালে ঢাকা যাওয়ার জন্য ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে পটুয়াখালী যাচ্ছিল।

পথমধ্যে উপজেলার সুহুরী তালতলা আবাসনের সামনে পটুয়াখালী থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই রায়হান মারা যায়। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন বলেন,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও