ভোলা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি পুর্নাাঙ্গ করায় অভিনন্দন জানিয়ে গনমিছিল
জুলাই ০৬ ২০২৩, ১৪:৪০
ভোলা প্রতিনিধিঃ ভোলা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি পুর্নাঙ্গ করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ও মির্জা ফখরুল ইসলাম আলমগিরকে অভিনন্দন জানিয়ে গন মিছিল করেছে জেলা বিএনপি ও উপজেলা বিএনপি, অংঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।
আজ বৃহস্পতবিার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি কর্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে পুরো শহর ঘুড়ে জেলা কর্যালয়ের সামনে এসে শেষ হয়। দীর্ঘ বছর পর জেলা বিএনপি পুরো শহর ঘুড়ে মিছিল করার সুয়োগ পেলো। মিছিলে কর্মী সমর্থকরা ঠোল বাদ্য নিয়ে অংশ নেয়।









































