ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৪

জুন ২৭ ২০২৩, ১২:৫১

জেলা প্রতিনিধি, ঝালকাঠি:: ঝালকাঠিতে মোটরসাইকেল, রিকশা  ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন একজন।এ ঘটনায় আহত হয়েছেন চারজন।  সোমবার (২৬ জুন) রাত ৯টার দিকে শহরের গোরস্থান মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালেদ কাজী রবিন বাসন্ডা ইউনিয়নের চামটা এলাকার বাসিন্দা উমর কাজীর ছেলে। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন।

আহতরা হলেন—মোটসসাইকেল আরোহী সিয়াম ও সাদী, রিকশা আরোহী মোঃ বেল্লাল মোল্লা ও বাই সাইকেল চালক মোশাররফ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯ টার দিকে গোরস্থান মসজিদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল, রিকশা  ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়।এসময় মোটরসাইকেলের ৩ জন আরোহী, রিকশার ১জন ও বাইসাইকেল চালক গুরুতর আহত হন।পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এদের মধ্যে সিয়াম ও রবিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হলে পথে রবিন মারা যান।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) নাসির উদ্দীন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন  , সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রবিন নিহত হয়েছেন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া