পাথরঘাটায় ৭৮ জেলের মাঝে বিনামূল্যে জাল বিতরণ

জুন ২৬ ২০২৩, ১৭:২৯

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ৭৮ জন সামুদ্রিক দরিদ্র জেলেকে ইলিশ শিকারের জালসহ ইলিশ পরিবহনের জন্য তিনটি ইনসুলেটেড ক্যারেট বক্সসহ ইলেক্ট্রিক্যাল ভ্যান জেলেদের মাঝে বিতরণ করা হয়।

সোমবার (২৬ জুন) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা মৎস্য বিভাগের কার্যালয়ের আয়োজনে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৩ গ্রামের ৭৮ জেলেকে জাল বিতরণ করা হয়।

প্রতি গ্রুপে দৈর্ঘ্য ১৭০০ ফুট, প্রস্থ ৩০ ফুট করে তিনটি গ্রুপে জাল বিতরণ করা হয়। এছাড়াও দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় তিন গ্রুপে ৩টি ইনসুলেটেড ক্যারেট বক্সসহ ইলেক্ট্রিক্যাল ভ্যান জেলেদের মাঝে দেওয়া হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্যজীবীরা।

এ সময় বক্তারা বলেন, জেলেদের মাঝে বিতরণকৃত এই বৈধ জালের মাধ্যমে তারা নিরাপদে নিশ্চিন্তে মাছ শিকার করতে পারবেন।

এর মাধ্যমে জেলেরা স্বাবলম্বী হবে এবং মাছের চাহিদা পূরণে সহায়ক হবে। সরকার জেলেদের জীবন মানে উন্নয়নে পাশে ছিলো, থাকবে।

জেলে বেল্লাল হোসেন, মিরাজ মিয়া ও ইসমাইল হোসেন বলেন, আমরা গভীর সাগরে মাছ শিকার করে সংসার চালাই। এতোদিন অন্যের কাছ থেকে দাদন এনে জাল কিনে মাছ শিকার করতে হয়েছে।

এখন আর তার দরকার হবেনা, সরকার যে জাল দিয়েছে তা দিয়েই মাছ শিকার করবো। আমরা এখন আর দাদন বা দেনায় থাকবো না।

সিনিয়র উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, প্রতি গ্রুপে দৈর্ঘ্য ১৭০০ ফুট, প্রস্থ ৩০ ফুট করে মোট ২৬ টি গ্রুপে ৭৮ জেলেকে জাল বিতরণ ও ৫ জনের জন্য ১ টি করে মোট তিনটি ইনসুলেটেড ক্যারেট বক্সসহ ইলেক্ট্রিক্যাল ভ্যান জেলেদের মাঝে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া