কুয়াকাটায় ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক সেমিনার

জুন ১৭ ২০২৩, ১৮:৫৭

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন নগরী কুয়াকাটায় ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে জেলা তথ্য আফিস এ সেমিনারের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক হাসিনা আকতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা তথ্য অফিসার মো.সেলিম মাহমুদ, কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা তথ্য অফিসার অনিমেষ চন্দ্র হাওলাদার। চতুর্থ শিল্প বিপ্লব ও স্মার্ট বাংলাদেশ বিষয়ে রুপরেখা তুলে ধরেন হবিগঞ্জ জেলা তথ্য অফিসার তপন চন্দ্র ব্যাপারী। এ সেমিনারে কুয়াকাটা পৌর কাউন্সিলর ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও