দুমকীতে বিদ্যুৎস্পৃষ্টে পরিবহন শ্রমিকের মৃত্যু

জুন ১৪ ২০২৩, ২০:৫৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকীতে লেবুখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামাল হোসেন সিকদার (২৮) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।

আজ বুধবার দুপুর ২টায় এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জামাল হোসেন আজ দুপুরে নিজ বাড়িতে ছাদে মোটর দিয়ে পানি দেওয়ার সময় বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুতায়িত হন।

পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। জামাল হোসেন পরিবহন গাড়ির শ্রমিকের কাজ করতেন।

দুমকী থানার ওসি আবুল বাশার বলেন, ‘আমার কাছে এরকম কোনো তথ্য বা অভিযোগ এখনো আসেনি। হয়তো পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার কারণে আমাদের জানায়নি।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও