পটুয়াখালীতে বিষাক্ত ধোয়ায় নার্সিং ইনিস্টিটিউটের ২৩ শিক্ষার্থী অসুস্থ
মে ৩০ ২০২৩, ১২:০৪
সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং ইনিস্টিউটে বিষাক্ত ধোয়ায় আক্রান্ত হয়ে ২৩ জন শিক্ষার্থী এবং ২ জন শিক্ষক গুরতর অসুস্থ হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাত ৮ টার দিকে নার্সিং ইনিস্টিটিউট এর হোস্টেলে এমন ঘটনা ঘটেছে।
অসুস্থ শিক্ষার্থীরা জানিয়েছেন, আমরা যে যার মত রুমে অবস্থান করছিলাম। হঠাৎ বাহির থেকে দাহ্য পদার্থের গন্ধ আসতে থাকে। কিছুক্ষন পর ধোয়া রুমে প্রবেশ করে। ধোয়া রুমে প্রবেশের পর আমরা বাহিরে কেও কিছু রান্না করতেছে ভেবে গুরুত্ব দেইনি। কিন্তু কিছুক্ষন পর হঠাৎ আমাদের মধ্যে সবাই অজ্ঞান হয়ে পরে যাই।
এদিকে অসুস্থ হয়ে পরার খবর পেয়ে ইনিস্টিটিউট এর শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে গেলে ধোয়ার গন্ধে তারাও অসুস্থ হয়ে পরে। এর মধ্যে একজনের অবস্থা গুরতর।
মঙ্গলবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। কি কারনে এমন অসুস্থ হয়েছে এখনও বলা যাচ্ছে না। তবে তারা ধারনা করছে বিষাক্ত গ্যাসের প্রভাবে স্বাসকষ্ট শুরু হলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরে।
জহির মেহেরুন নার্সিং ইনিস্টিটিউট এর চেয়ারম্যান মেহেরুন নেছা জানান, হঠাৎ করে হোস্টেলের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরেছে। কি কারনে এমন হলো বুঝতে পারছি না।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।









































