বাউফলে র‌্যাবের হাতে পলাতক আসামী গ্রেফতার

মে ২৪ ২০২৩, ১৯:৩৮

বাউফল ( পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকা থেকে উজ্জল খান (৩১) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে একটি টিম মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেফতারের পর দুমকি থানায় হস্তান্তর করেছে।

মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়, পটুয়াখালী জেলার বাউফল থানার জিআর নং-১২৪/১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী উজ্জল মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের ছাত্তার খানের ছেলে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া