বাউফলে সাংবাদিককে কুপিয়ে জখম: আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মে ১৯ ২০২৩, ১৯:০০

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য দৈনিক খোলা সংবাদের বাউফল উপজেলা প্রতিনিধি ইজাজ ইসলামেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনার প্রতিবাদ ও প্রধান আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

গতকাল শুক্রবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলার হাসপাতাল রোডস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সংলগ্ন এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জিএম মশিউর রহমান মিলন, সাংবাদিক শিবলী সাদেক, অরিফুর রহমান, বিমল চন্দ্র, সবুজ সরকার, জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম, মিশু শিকদার, বাউফল প্রেসক্লাবের সদস্য মো ফিরোজ, রাজনৈতিক ব্যক্তিত্ব শ্যামুয়েল আহম্মেদ লেলিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ হামলাকারী আবদুল আজিজকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। খুব দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন তারা। এসময় ৪৮ঘন্টার মধ্যে প্রধান আসামী গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচীর ঘোষাণা দেয়া হবে বলেও হুসিয়ারী দেন বক্তারা।

উল্লেখ্য, বাউফল পৌরসভার ৭নং ওয়ার্ডের ইজাজের নিজ বাড়ির জমি জমা নিয়ে একই বাড়ির তার চাচাতো ভাই আজিজ হোসেনের (৪০) সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছিলো।

ঘটনার দিন মঙ্গলবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির সামনে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আজিজ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ইজাজের উপর হামলা চালায়।

এতে তার ঘারের পিছনের অংশে দায়ের কোপে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পরে তার অবস্থার অবনতি দেখে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিকাল সারে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া