পটুয়াখালীতে ১৫ লক্ষ বাগদা রেণুপোনা রাক্ষুসে বেহুন্দি জাল সহ আটক ১০

মে ১৬ ২০২৩, ১৮:৩০

বরিশাল ॥ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১ টায় কোস্টগার্ড নিজামপুর বিসিজি কন্টিনজেন্ট কমান্ডার এম আশরাফুল ইসলাম, এসসিপিও (এক্স) এর নেতৃত্বে পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন অমিথপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই এলাকা থেকে ১ টি ট্রাক তল্লাশী করে ২৩ টি ড্রাম ভর্তি আনুমানিক ১৫ লাখ পিস বাগদা চিংড়ি রেণুপোনা ও ট্রাক সহ ২ জন চালক কে আটক করা হয়। জব্দকৃত রেনু পোনার বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। পরবর্তীতে মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে জব্দকৃত চিংড়ি রেণুপোনা দুপুরে কলাপাড়ার সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।

এ ছাড়া আটককৃত ট্রাক চালকদের পরবর্তীতে এরূপ অবৈধ কর্মকা-ে জড়িত হবে না মর্মে মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

অপর একটি অভিযানে ১৫ মে আনুমানিক রাত ১ টায় কোস্টগার্ড পটুয়াখালী মহিপুর থানাধীন আন্দারমানিক নদীর মোহনায় একটি বিশেষ অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা হতে ১ টি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশী করে ৭ টি বেহুন্দী জাল ও ১টি বোট সহ ৮ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়াও আটককৃত জেলেদের মুচলেকা নিয়ে বোটটি ছেড়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও