মর্মান্তিক: কলাপাড়ায় পুকুরে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু

মে ১২ ২০২৩, ১৬:১০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) বেলা ১২টার দিকে জিয়া কলোনী এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

তারা হলো- শারমিন (৬), রুমান (৮) এবং মরিয়ম (৮)। শারমিন ও রুমান ভাই বোন। মরিয়ম তাদের চাচাতো বোন। শারমিন ও রুমান ওই এলাকার সোহেল ফকিরের সন্তান, মরিয়ম সোহেলের ছোট ভাই রুবেলের সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পুকুর পাড়ে এক সঙ্গে খেলছিল তারা। একপর্যায়ে পরিবারের অলক্ষে তারা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পুকুরে শারমিনের মরদেহ ভাসতে দেখে বাকি দুজনকে খোঁজা-খুঁজি শুরু করেন। পরে তাদের উদ্ধার করে কলাপারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও