ভোলায় বাসচাপায় প্রাণ গেলো দুই বাইক আরোহীর
এপ্রিল ২৭ ২০২৩, ১১:৩৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ভোলা-চরফ্যাশন সড়কের বৈদ্দেরপুল নাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনির (৩৫) ও আজগর (৪০)। তারা উভয়ে মোটরসাইকেলের আরোহী। পুলিশ জানিয়েছে, ভোলা থেকে একটি বাস চরফ্যাশনের দিকে যাচ্ছিল।
এ সময় সাইড সড়ক থেকে ভোলা-চরফ্যাশন সড়কে একটি মোটরসাইকেল উঠে এলে বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।









































