শিশুর স্বজনেরা জানান, টিনের ঘরে বসবাস করত শিশুটির পরিবার। বসতঘরে টিনের বেড়ার সঙ্গেই বিদ্যুতের ওয়্যারিং তার এবং সুইচ বোর্ড দেওয়া ছিলে।

ওয়্যারিংয়ের ছেঁড়া-ফাটা তারে ঘরের বেড়ার টিন বিদ্যুতায়িত হয়ে ছিল। পরিবারের কারও বিষয়টি জানা ছিল না। শিশু ওমর ঘরের বেড়া ধরে হাটার সময় ওই তারে বিদ্যুতায়িত টিনের বেড়া ধরে ঘটনাস্থলে গুরুতর আহত হন। স্বজনেরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, খবর পেয়ে পুলিশ শিশুমৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে