বাউফল আভয় আশ্রামের মধ্যে জাটকা ইলিশ শিকারে মহাউৎসব চলছে
এপ্রিল ১৮ ২০২৩, ১৭:২১
মোঃ জসীম উদ্দিন,বাউফল (পটুয়াখালী): জাটকা সংরক্ষণে ২ মাসের জন্য আভয় আশ্রামের মধ্যে নদীতে কোন প্রকার জাল ফেলে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকলেও পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের মহা উৎসব চলছে। প্রসাশনের নিরবতাকে কাজে লাগিয়ে জেলেদের জাটকা ইলিশ শিকারে উৎসহ বেরেছে।
১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ২ মাসের আভয় আশ্রাম এর জন্য সরকারের নিষেধাজ্ঞা চললেও । তেঁতুলিয়া নদীর চন্দদ্বীপ ইউনিয়নের সংলগ্ন এলাকায় মাছ শিকার করছেন শতশত জেলেরা।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে সরেজমিন পরিদর্শনে দেখা যায় তেঁতুলিয়া নদীর বেশ কিছু পয়েন্টে বাতির খাল, ফেডারেশন এর নদী,শৌলা, বগীর খাল,চর মিয়াজান, নিমদী নদী এসব এলাকায় মাছ শিকার চলছে।
নেই কোন নৌ টহল নেই কোন প্রসাশনিক তৎপরতা। এবিষয়ে মৎস্য কর্মকতা মোঃ মাহাবুব আলম তালুকদার বলেন আমাদের আভিযান চলমান আছে।








































