পাঁচ শতাধিক পরিবার পেল বিএনপি নেতা মমিনের ঈদ উপহার

এপ্রিল ১৮ ২০২৩, ১৫:৩১

সংবাদদাতা, দৌলতখান,ভোলা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলার দৌলতখানে পাঁচ শতাধিক পরিবার পেয়েছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মমিনের ঈদ উপহার।

আজ মঙ্গলবার (১৮এপ্রিল) সকালে এসব দুঃস্থ, অসহায় পরিবার ও নেতাকর্মীদের মাঝে এই ঈদ উপহার  বিতরণ করা হয়।

রফিকুল ইসলাম মমিন ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তিনি কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা পদে দায়িত্বে রয়েছেন।

বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সিংয়ে মাধ্যমে দেন রফিকুল ইসলাম মমিন। এসময়
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক বশির মাস্টার, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন ও পৌর শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক শফিউল্লাহ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া