দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাসন উপজেলা দক্ষিণ আইচায় জুয়া খেলার অপরাধে ছয় জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
ভোলায় দক্ষিণ আইচায় ৬ জুয়াড়ি গ্রেপ্তার
এপ্রিল ১২ ২০২৩, ১৬:৪৫
গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ আইচা থানার ভাষান চর ৪নং ওয়ার্ডের-আ. গনি মাঝি ছেলে মো. আক্তার (৩০), চর আর আরকলমী ৪নং ওয়ার্ডের মো. সিরাজ মাল ছেলে মো. রিদয় (২২), চর আরকলমী ৪নং ওয়ার্ডের মৃত ফজল জোমাদ্দার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৬), শশীভূষন থানার চরমঙ্গল ৯নং ওয়ার্ডের আবুল কালাম মুন্সী ছেলে মো. মামুন (২০), রসুলপুর ৪নং ওয়ার্ডের আলতাফ ফিটার ছেলে মো. জুয়েল (২৮), চরফ্যাশন থানার আব্দুল্লাপুর ৪নং ওয়ার্ডের-মো. আবু তাহের ফকির ছেলে মো. আবু বকর (২৬), কে গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানার একটি চৌকস টিম।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো.শাখাওয়াত হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে বুধবার সকালেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।









































