মেসিকেও পেছনে ফেলে শীর্ষে শাহরুখ খান

এপ্রিল ০৭ ২০২৩, ২০:০৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ২০২৩ সাল যেনো বলিউড বাদশাহ শাহরুখ খানের সাফল্যের বছর। এ বছরে একের পর এক সাফল্যের খবরে ভাসছেন বলিউড বাদশা।

পাঠানের সাফল্যের পর চলতি বছরের ‘টাইম হান্ড্রেড পোল’-এ পাঠকের ভোটে বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন কিং খান।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম পরিচালিত পাঠক জরিপের ফলাফলে লিওনেল মেসি, মার্ক জাকারবার্গের মতো ব্যক্তিত্বদের পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন শাহরুখ খান।

কিং খান ছাড়াও বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় আরও রয়েছেন অভিনেত্রী মিশেল ইয়ো, অ্যাথলেট সেরেনা উইলিয়ামস, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা।

টাইম ম্যাগাজিনের এই এই পোলে প্রায় এক দশমিক দুই মিলিয়ন ভোট পড়েছে এবং এর মধ্যে চার শতাংশ ভোট পেয়েছেন শাহরুখ খান একা।

৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মাহশা আমিনির মৃত্যুর পর ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী মহিলারা। তৃতীয় স্থানেও নেই কোনও একক ব্যক্তি।

সেই জায়গায় ঠাঁই পেয়েছে বিশ্বের সকল স্বাস্থ্যকর্মীরা। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ফুটবল তারকা নিওনেল মেসি রয়েছেন পঞ্চম স্থানে।

বলিউডে অভিনয়ের মাধ্যমে শুরু করে অভিনেতা শাহরুখ খান দিন দিন নিজেকে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। বলিউডের গণ্ডি ছাড়িয়ে তিনি এখন আন্তর্জাতিক তারকা।

তিনি শুধুমাত্র অভিনেতাই নন, একজন প্রযোজকও। সেই সঙ্গে ক্রিকেটাঙ্গণেও রয়েছে তার সরব উপস্থিতি। তিনি নাইট রাইডারস গ্রুপের নারী ক্রিকেট দলের সহ-স্বত্বাধিকারী।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও