কলাপাড়ায় গাঁজাসহ দোকানি গ্রেপ্তার
এপ্রিল ০৬ ২০২৩, ১৯:৫৪
সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ কলাপাড়ায় পশ্চিম মধুখালি গ্রামের মুদি দোকানি সোহান খান কে (২৩) ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে কলাপাড়া থানা পুলিশ তার মুদি দোকান থেকে এ পরিমাণ গাঁজা জব্দ করে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, সোহানের সহযোগী কেউ আছে কি না তা তদন্ত করে দেখা হবে।







































