পটুয়াখালীতে খাল খননের দাবিতে কৃষকদের মানববন্ধন

মার্চ ২৭ ২০২৩, ১৯:৩৩

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি কাজের জন্য খাল খননের দাবিতে খালের ভরাট হওয়া অংশে অবস্থান করে কৃষকরা মানববন্ধন করেছেন। সোমবার দুপুরে কৃষকরা এ মানববন্ধন করেন। প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষক জাকির হোসেন গাজী, উন্নয়ন কর্মী ইমন আল আহসান, কৃষক কুদ্দুস হাওলাদার প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তারা জানান, ১০ কিলোমিটার দীর্ঘ পাঁচ শ ফুট প্রস্থ পাখিমারার খালটির দুই পাড়ের ১১ গ্রামের হাজারো কৃষক মিঠা পানি সংরক্ষণের মাধ্যমে সারা বছর সবজিসহ রবিশস্য, আামন ও বোরোধান আবাদ করেন। কিন্তু খালটির কুমিরমারা অংশের প্রায় আধা কিলোমিটার এলাকা ভরাট হয়ে গেছে। একারণে দুই পাড়ের কৃষকরা আবাদ করা বোরো ও রবিশস্যের ক্ষেতে সেচ দিতে পারছেন না।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, কৃষকের স্বার্থে খালটি খনন করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ জানান, মিঠা পানি সংরক্ষণের জন্য খালটি খননের জন্য চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও