কলাপাড়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মার্চ ২৭ ২০২৩, ১৭:৪০

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী কলাপাড়ায় বালতির পানিতে ডুবে সুমাইয়া নামের ২ বছরের শিশু কন্যার মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার আরামগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে। সুমাইয়া ওই গ্রামের খোকন সিকদারের মেয়ে।

জানা গেছে, সকলের অগোচরে সুমাইয়া বালতি ভর্তি পানি নিয়ে খেলছিল। কোনো এক সময় সে বালতির পানিতে উপুড় হয়ে পড়ে যায়।

পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও