১০ নারীসহ ১৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ

মার্চ ০৪ ২০২৩, ১৮:৪৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের মহারাষ্ট্রের থানে জেলা থেকে ১০ নারীসহ ১৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। অবৈধভাবে ভারতে বসবাসের কারণে তাদের গ্রেফতার করা হয়।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গেলো ১ ও ২ মার্চ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মুম্বাই পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের নাভি ঘানসোলি এলাকার একটি ভবনে বিবাহবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে কয়েকজন বাংলাদেশি সেখানে জড়ো হয়েছে, এমন খবর পেয়ে সেখানে যায় পুলিশ।

পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্য ১০ জন নারী ও ৮ জন পুরুষ। অনুমোদিত কোন ভিসা ও পাসপোর্ট ছাড়া তারা ঐ এলাকায় প্রায় এক বছর ধরে বাস করছেন বলে দাবি পুলিশের। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ। চলছে তদন্ত।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া