একে অপরের স্বামীর প্রেমে ২ নারী, করলেন বর বদল!

মার্চ ০৩ ২০২৩, ১৯:০৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দুইজনই বিবাহিত নারী। তাদের ঘরে স্বামী আছে। কিন্তু এই দুই নারীই কিনা একে অপরের স্বামীর প্রেমে পড়েছেন! শেষ পর্যন্ত এই প্রেম গড়িয়েছে বিয়ে পর্যন্ত। ভারতের বিহারে ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে বিহারের খগড়িয়া জেলায় রুবি দেবী ও নীরজ কুমারের বিয়ে হয়।

তাদের ঘরে রয়েছে চার সন্তান। সেই গ্রামেরই মুকেশ কুমারের প্রেমে পড়েন রুবি দেবী। তবে মুকেশও ছিলেন বিবাহিত। ঘরে দুই সন্তান। মুকেশের স্ত্রীর নামও রুবি দেবী।

গত ৬ ফেব্রুয়ারি নীরজের স্ত্রী মুকেশের সঙ্গে তার তিন সন্তানকে নিয়ে পালিয়ে যান। এরপর করেন বিয়ে। এই ঘটনায় রাগের মাথায় মুকেশের বিরুদ্ধে তার স্ত্রী ও সন্তানকে অপহরণ করার অভিযোগ দায়ের করেন নীরজ। পরবর্তীতে মুকেশের স্ত্রীর কাছ থেকে তার ফোন নম্বর জোগাড় করেন নীরজ।

এরপর থেকে মুকেশের স্ত্রী রুবির সঙ্গে নিয়মিত ফোনে কথা বলা শুরু করেন নীরজ। হিন্দুস্তান ট্রাইমসের খবরে বলা হয়, তাদের এক সপ্তাহের মধ্যেই প্রেম হয়।

এরপর ১৮ ফেব্রুয়ারি নীরজ মুকেশের স্ত্রী রুবিকে বিয়ে করেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশটির সামাজিক মাধ্যমে হইচই পড়ে যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া