বাউফলে ঝুকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার
মার্চ ০১ ২০২৩, ১৮:৩৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: :পটুয়াখালীর বাউফল উপজেলার নওমাল ইউনিয়নের নওমালা-বেতাগী খালের উপর নির্মিত ব্রীজটি প্রায় এক যুগধরে ভেঙ্গে পরে আছে। ওই ভাঙ্গা ব্রিজটির পাশ দিয়ে এলাকাবাসির সহায়তায় একটি বাঁশের সাঁকো নির্মান করা হয়েছে।
প্রতিদিন ওই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কয়েক গ্রামের শিক্ষার্থী ও এলাকাবাসি। অনেক দিন থেকে এলাকাবাসী ও শিক্ষার্থীরা সেখানে একটি সেত ুনির্মাণের দাবী জানিয়ে আসছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরেরহাট,বাঁধের হাট, বেতাগী বাজার, ঠাকুরের হাট, এবং নওমালা মাধ্যমিক বিদ্যালয়, বেতাগী সিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয়, বজলুর রহমান ফাউন্ডেসন গালর্স সেমিনারি, বেতাগী শরীয়াতিয়া দাখিল মাদ্রাসা, মধ্য নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসা, পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসা, নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ, পশ্চিম নওমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য এলাকাবাসির সহায়তায় কয়েক বছর আগে একটি সাঁকো নির্মাণ করা হয়।
ওই সাঁকো দিয়ে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ জন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। পশ্চিম নওমালা মাদ্রাসার শিক্ষার্থী নাজিয়া আক্তার ও জান্নাত আক্তার জানায়, প্রতিদিন আমরা এই সাঁকো পার হয়ে মাদ্রাসায় যাওয়া আসা করি। কিছু দিন আগে একশিক্ষার্থী সাঁকো পারাপারের সময় খালে পড়েযায়।
পরে স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে। মধ্য নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসার শিক্ষিকা সুলতানা জাহান বলেন, স্কুল,কলেজ,মাদ্রাসা ও বাজারে যাতায়াতের সুবিধার জন্য গ্রামবাসী সাঁকো নির্মাণ করেছেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা এই সাঁকো পারা পার হচ্ছে।
মোশারেফ প্যাদা নামের এক ব্যক্তি বলেন, এখানে একটি সেতু নির্মাণের দাবী দীর্ঘ দিনের। আমরা একটি সেতুচাই। সেতুটি নির্মান হলে বেশ কয়েকটি গ্রামের মানুষের উপকারে আসবে।
ষার্টউর্ধো মোকলেছ আকন নামের এক ব্যাক্তি বলেন,ব্রীজটি নির্মান হলে দশমিনা,গলাচিপা ও বাউফল উপজেলার সাথে যাতায়েতে অনেক সুবিধা হতো। নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাষ বলেন, ওই সাঁকো দিয়ে প্রতিনিয়ত ব্যাপক জনসাধারন আসাযাওয়া করে।
দ্রুত ব্রীজটি নির্মানের জন্য কতৃপক্ষের কাছে জোর দাবি জান্নাছি। এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, আমি যতটুকো শুনছি ব্রীজটি দশমিনা উপজেলার অধীনে তারপরেও আমি খোজ খবর নিয়ে দেখবো।
আ/ মাহাদী









































