কিশোরীকে ধর্ষণ মামলার আসামি সুজন র‌্যাবের হাতে বাউফলে আটক

ফেব্রুয়ারি ২৭ ২০২৩, ১১:১৯

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা এর নের্তৃত্বে গতকাল রাতে পটুয়াখালী জেলার বাউফল থানার ভাংগা এলাকা হতে ধর্ষণকারী মোঃ সুজন মাতবর (২৩)কে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ছদ্মনাম লাবনি আক্তার (১৪) এর সাথে ০১ (এক) মাস পূর্বে মোঃ সুজন মাতবর এর সাথে পরিচয় হয়। উক্ত ধর্ষনকারী বিভিন্ন সময় ছদ্মনামধারী লাবনি আক্তার (১৪)কে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে শারীরিক সম্পর্ক করে।

বিবাহের প্রলোভন দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘরের খাটের নিচে থাকা ট্রাংক ভেঙ্গে ভিতর থেকে নগদ এক লক্ষ টাকা জোরপূর্বক নিয়ে যাওয়ার সময় ভিকটিম বাধা প্রদান করলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পরবর্তীতে ছদ্মনাম লাবনি আক্তার (১৪) এর পিতা ঢাকা জেলার কদমতলী থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩০, তারিখ-২১/১২/২০২২ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৬ (১) তৎসহ ৩৮৪/৫০৬ পেনাল কোড রুল জারি করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী মোঃ সুজন মাতবর (২৩) ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি র‍্যাবের কাছে স্বীকার করেছেন বলে র্যাব সূত্র জানিয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীকে ঢাকা জেলার কদমতলী থানার মামলা নং-৩০, তারিখ-২১/১২/২০২২ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৬(১) তৎসহ ৩৮৪/৫০৬ পেনাল কোড এর তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া