চরফ্যাসনে মসজিদের ইমাম হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ফেব্রুয়ারি ২৬ ২০২৩, ১৭:৫১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চরফ্যাসনের শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ঢাকার যাত্রাবাড়ী থানার ১ নং গদি থেকে র্যাবের সহায়তায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- আবু তাহের মাঝি ও তার স্ত্রী কুলসুম বেগম। শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
২০২২ সালের ১৪ অক্টোবর আবু তাহের মাঝির পরিবারের সদস্যরা মাওলানা নুরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়মকে কুপিয়ে গুরুতর জখম করে। ওই দিন বিকালে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আ/ মাহাদী









































