পুলিশ কর্মকর্তা খুন: পটুয়াখালীর মেয়ে মডেল অভিনেত্রী অধরা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ২৪ ২০২৩, ১৫:৫৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: রাজধানীর মিরপুরে ২০১৩ সালে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির হত্যা মামলার ‘মূল পরিকল্পনাকারী’ পটুয়াখালীর মেয়ে মডেল অভিনেত্রী সুহাসিনী অধরাকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মেরুল বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব–৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩–এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

শুক্রবার সকালে র‌্যাব কর্মকর্তা জানান, অধরার আসল নাম ফজিলাতুন্নেসা রিয়া। পরিচয় পরিবর্তন করে তিনি মডেল হয়েছিলেন। নতুন নাম হয় সুহাসিনী অধরা।

এই র‌্যাব কর্মকর্তা জানান, তার গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। বৃহস্পতিবার রাতে মেরুল বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর শাহ আলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুহমায়ুন কবির (৪৪) ২০১৩ সালে হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যার পরিকল্পনাকারী ফজিলাতুন্নেছা রিয়া।

হত্যার পর রিয়া থেকে বনে যান মডেল–অভিনেত্রী। গত ১০ বছর নিজের নামে কাগজপত্র সব পরিবর্তন করে ভালোই চলছিল তার জীবন। কিন্তু শেষ রক্ষা হয়নি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কথিত সেই মডেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৩।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া