বিশ্বজুড়ে ভূমিকম্পের আতঙ্ক, এবার কেঁপে উঠলো ওমান

ফেব্রুয়ারি ১৯ ২০২৩, ১৯:২১

An Omani environmentalist visits the Rock Garden in the port town of Duqm in al-Wusta province in central-eastern Oman, about 540 kilometres south of the capital, on April 27, 2021. - The Rock Garden in Duqm is one of Oman's major geological sites, featuring unusual rock formations as old 46 million years. (Photo by Karim SAHIB / AFP)

 নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তুরস্ক-সিরিয়া ট্রাজেডির পর বিশ্বজুড়ে চলছে ভূমিকম্প আতঙ্ক। এবার মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আঘাত হেনেছে ৪ দশমিক ১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে দেশটির দুকম অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে সুলতান কাবোস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। তবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর ভারত, ফিলিপাইন, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে কম্পন অনুভূত হয়েছে। এছাড়া বাংলাদেশের সিলেটও মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিলো।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রাজধানী মাসকটসহ দেশের অন্যান্য অঞ্চলে ভূমিকম্পের সতর্কতা লেভেল প্রায় শূন্য ছিলো। তবে তারা জানিয়েছে, অবকাঠামোর উপর নির্ভর করে ভূমিকম্পের প্রভাব ভিন্ন হবে।

প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং ঝুঁকি বিষয়ক ওয়েবসাইট থিংকহ্যাজার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ওমানে ভূমিকম্পের ঝুঁকি মাঝারি। এছাড়া আগামী ৫০ বছরের মধ্যে ওমানে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ। সূত্র: আরব নিউজ

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও