দশমিনায় বীর নিবাস প্রকল্পের শুভ উদ্ধোধন
ফেব্রুয়ারি ১৫ ২০২৩, ১৬:৫১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বুধবার(১৫ ফেব্রুয়ারী) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি সারা বাংলাদেশে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস প্রকল্পের শুভ উদ্ধোধন করেন।
তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর দশমিনায় উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে ভার্চুয়ালী সংযোগ হয়ে দশমিনায় আটটি বীর নিবাস প্রকল্প উদ্ধোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন আল হেলাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামছুরন্নাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, উপজেলা প্রকৌশলী মকবুল আহমেদ, প্রোকল্প বাস্তবায়ন কর্মকর্তা(চলতি) মোঃ রফিকুল ইসলাম, বেতাগীসানকিপুর ইউনিয়ন পরিষষদ চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা গন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন, উপজেলা অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১ কোটি ৭ লক্ষ ৪৮ হাজর ৯শত ৪৪ টাকা ব্যায়ে আটটি বীর নিবাস তৈরি করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার (এমপির) উদ্ধোধনের মাধ্যমে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস হস্তান্তর করা হয়।
আ/ মাহাদী









































