পবিপ্রবিতে দু’গ্রুপে পাল্টা-পাল্টি হামলা, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

ফেব্রুয়ারি ০৯ ২০২৩, ২০:৫৭

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়োন্নয়ন ইস্যুতে চলমান লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের ১০তম ও ১১তম দিনে রেজিষ্ট্রার অপসারণের দাবি তোলায় দুই গ্রুপে পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটেছে।

এক গ্রুপের অবস্থান ধর্মঘট ও অপর গ্রুপের বর্জণের ঘোষনায় দু‘পক্ষের হাতাহাতি, ধাক্কাধাক্কিতে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জানা যায়, তিনটি পর্যায়োন্নয়ন ইস্যুতে পবিপ্রবি কর্মকর্তা এসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক ওয়াজকুরুনীর নেতৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারিদের ঐক্যবদ্ধ করে গত ৩০জানুয়ারি থেকে পর্যায়ক্রমে লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু হয়।

আন্দোলনের ১০তম দিনে রেজিস্ট্রার অপসারণের ঘোষনা দিলে কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে দ্বিধাবিভক্তির সৃষ্টি হয়।

এসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সমর্থিত কর্মকর্তারা বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট শুরু করলে রেজিষ্ট্রার ড. কামরুল ইসলাম সমর্থিত গ্রুপ ইস্যু পাল্টানোর প্রতিবাদ জানিয়ে আন্দোলন বর্জণের ঘোষনা দিলে দু‘গ্রুপে হাতাহাতি, ধাক্কাধাক্কি, হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

ক্যাম্পাসে এমন বিক্ষোভ ও কঠর অবস্থানের কারণে ক্যাম্পাস ও বাইরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে কর্তৃপক্ষ সহিংসতার আশংকায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন।

অফিসার্স এসেসিয়েশনের সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন, কর্মকর্তা-কর্মচারিদের দাবি দাওয়া বাস্তবায়নের প্রধান বাঁধা ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার কামরুল ইসলাম। তাই তাকে (রেজিষ্ট্রার) সরাতে না পারলে দাবি আদায় হবে না-একারনেই রেজিষ্ট্রার অপসারণের একদফা দাবিতে আন্দোলন করা হচ্ছে।

অ্যাসোসিয়শনের সাবেক সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন বাদল বলেন, পর্যায়োন্নয়ন ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে নামিয়ে ব্যক্তি আক্রোশে তারা ইস্যু পরিবর্তণ করায় আমরা তার প্রতিবাদ করেছি। এসময় তাদের সাথে উত্যপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে আমরা চলে এসেছি।

এদিকে ক্যাম্পাসের উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় পটুয়াখালী জেলা আ‘লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদ হাওলাদার ক্যাম্পাসে এসে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সমঝোতা বৈঠকে বসেছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও