জাহিদ শিকদার, পটুয়াখালী ॥ পটুয়াখালীর বাউফলে পৌরসভা পর্যায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে ওই প্রতিযোগীতা। এতে মোট ৪৮টি ইভেন্টে পৌর শহরের ৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ওই প্রতিযোগীতায় প্রথমস্থান অধিকারী প্রতিযোগীরা উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
এতে প্রধান আতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌরসভার মেয়র ও পটুয়াখালী জেলা আওয়াীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মো.ওয়ালীউল ইসলাম। সব শেষে বিজয়ীদের মাধে পুরষ্কার বিতরণ করা হয়।