‘বিশ্বের মানুষ বাংলাদেশকে সম্মানে চোঁখে দেখে’
ফেব্রুয়ারি ০৪ ২০২৩, ১৩:৪২
অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা ইতিহাসে বিরল। যার কারণে বিশ্বের মানুষ বাংলাদেশকে সম্মানের চোঁখে দেখে।
তাই বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) তোফায়েল আহমেদ ভোলায় ৫ দিনের সংক্ষিপ্ত সফরে তার নির্বাচনী এলাকা, কাচিয়া ও পশ্চিম ইলিশাসহ বেশ কয়েকটি স্থানে উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, নেতাদের সঙ্গে মতবিনিময় ও পথসভায় বক্তব্যে এ সব কথা বলেন।
তিনিও আরও বলেন, ভোলায় পর্যপ্ত গ্যাস রয়েছে যা সারাদেশে সরবরাহ হবে। পাশাপাশি ভোলা-বরিশাল একটি ব্রীজ নির্মাণ করা হবে। এ জেলা হবে অর্থনৈতিক জোন।
এ সময় তার সঙ্গে ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতারা।
আমার বরিশাল/আরএইচ









































