জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর গুলি, নিহত ৮
জানুয়ারি ৩০ ২০২৩, ১৫:১৬
আন্তর্জাতিক ডেস্ক :: দক্ষিণ আফ্রিকায় একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও তিনজন।
তাদের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৩০ জানুয়ারি) স্থানীয় পুলিশের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় পোর্ট এলিজাবেথে ওই বাড়ির মালিক তার জন্মদিন উদযাপন করছিলেন। এসময় দুইজন বন্দুকধারী প্রবেশ করে। তারা অনুষ্ঠানে আগত অতিথিদের ওপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
ওইদিন স্থানীয় সময় বিকেল সোয়া ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে পুলিশ কোয়াজাকেলের একটি বাড়িতে ঘটনাটি ঘটে। হামলাকারীরা দুইজন ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে হামলার তদন্ত শুরু করেছে পুলিশ। তারা বলেছে, অপরাধীদের খোঁজা হচ্ছে।
আমার বরিশাল/আরএইচ









































