সাংস্কৃতিক জোট পটুয়াখালী জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত

জানুয়ারি ২৮ ২০২৩, ২১:৩০

 সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ সম্প্রীতির বাংলাদেশ চাই, এ শ্লোগান সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোট পটুয়াখালী জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা শিশু একাডেমী মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স এর সঞ্চালনায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক স্বপন ব্যানার্জি‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক এডঃ আফজাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মোঃ হাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ গোলাম সরোয়ার, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক এডঃ উজ্জল বোস, সাবেক অধ্যক্ষ প্রফেসর এম নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক এডঃ শাহিন মিয়া এবং ৩০টির সাংস্কৃতিক সংগঠনের নেত্রী বৃন্দ।

আ/ মাহাদী

 

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া