ঘন কুয়াশা ও  বাতাসে দেখা মেলেনি সূর্যের

জানুয়ারি ১৫ ২০২৩, ১৭:৪৩

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি ॥ ঘন কুয়াশা ও বাতাসে দেখা মেলেনি সূর্যের। তাপমাত্রার তেমন হেরফের না হলেও ঘন কুয়াশা আর হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে পটুয়াখালীর রাঙ্গাবালীর উপকূল  অঞ্চলে। তবে সর্বোচ্চ তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
এদিকে ঘনকুয়াশায় পথ-ঘাট ঢাকা পড়ে যাওয়ায় সড়কে যানবাহন লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে । কুয়াশার কারণে সঠিক সময়ে যানবাহন গন্তব্য স্থানে পোঁছাতে দেরি হচ্ছে।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা দিনমজুর তারা ঠান্ডার কারনে বিছানা থেকে উঠতে দেরী করায় কাজে যেতে বিলম্ব হচ্ছে । চাকরীজীবীরাও বিলম্বে অফিসে যাচ্ছেন। বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা দোকানপাট খুলছেন দেরীতে।
তীব্র শীতে সবচেয়ে কাতর হয়ে পড়েছে বৃদ্ধ,
ছিন্নমূল মানুষ ও শিশুরা।  বীজ তলা ঠিকমত পরিচর্যা করতে না পারা ও কুয়াশায় চারা নষ্ট হওয়ায় কৃষকরা পড়েছেন বিপদে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও