বাউফলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জানুয়ারি ১৪ ২০২৩, ১৭:৪০

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে রাফিয়া (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল সারে ৯ টার দিকে পানিতে ডুবে ওই শিশুটির মৃত্যু হয়। রাফিয়া দাসপাড়া ইউনিয়নের মো. রেজাউল করিমের মেয়ে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাফিয়াদের পরিবার বিলবিলাস গ্রামে তার নানা বাড়িতে (গাজী বাড়ি) দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। প্রতিদিনের মত সকালে সে অন‍্যান‍্য শিশুদের সাথে খেলতে যায়।

দীর্ঘসময় পার হয়ে গেলেও সে খাবার খেতে আসছে না। অনেক ডাকাডাকির পর না পেয়ে খোজাঁখুজিঁ করে। এক পর্যায়ে বাড়ির পশ্চিম পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায়।

দ্রুত উদ্ধার করে তাকে বাউফল উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য তিন বোনের মধ‍্য রাফিয়া ছিল সর্বকনিষ্ঠ। রাফিয়ার অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের মাতম বয়ে চলছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও