আগাম ইরি-বোরো ধান চাষে ব্যস্ত কৃষকরা

ডিসেম্বর ২৮ ২০২২, ২১:০০

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আগাম ইরি-বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছে চাষীরা। চলতি বোরো মৌসুমের শুরুতেই শীত উপেক্ষা করে বীজতলা থেকে বীজের চারা সংগ্রহ করে জমিতে ধানের চারা রোপন করায় এখন ব্যস্ত সময় পার করছেন চাষীরা। আবহাওয়ার অনুক‚ল থাকলে এবছরও বাম্পার ফলনের আশা করছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৯ হাজার ৪শ ১০হেক্টর জমি ইরি-বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে আগাম চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩শ হেক্টর জমি। চাষকৃত জমিতে ফসল উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৬শ ৯০মেট্টিক টন চাল।

ইতোমধ্যেই ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আগাম চাষ শুরু করেছেন কৃষকরা। গৈলা গ্রামের কৃষক হাবুল সরদার জানান, সরকারি প্রনোদনার অংশ হিসেবে হাইব্রীড ধান বীজ পেয়ে আগাম চাষ শুরু করিছি।

উপজেলায় মোট আবাদী জমির মধ্যে ৯ হাজার ১শ ৬০ হেক্টর জমিতে হাইব্রীড ধান ও ২শ ৫০হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফসী) বোরো ধান আবাদ করা হবে। এর মধ্যে সরকারি প্রনোদনার অংশ হিসেবে বোরো মৌসুম শুরুর আগেই চলতি রবি মৌসুমে ১হাজার ৬শত ৫০জন চাষিকে সরিষা, ভুট্টা, মুগ, মশুর, খেসারীসহ বিভিন্ন শষ্যের বীজ ও সার প্রদান করা হয়েছে। এছাড়াও সরকারের পুণর্বাসন বীজ সহায়তা ও প্রনোদনার আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫হাজার ৩শ জন কৃষক পরিবারকে ২ কেজি করে হাইব্রীড ধান বীজ ও ৫শ জনকে উফসী বীজ ও সার সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় জানান, আবহাওয়া বৈরী না হলে এবং কীটপতঙ্গর আক্রমন কম হলে এবছরও ফসলের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। অফিস থেকে কৃষকদের সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও