যুব পরিচালিত ফলিত গবেষণা শীর্ষক উপস্থাপনা ও আলোচনা
ডিসেম্বর ২৮ ২০২২, ১৮:১৮
সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীতে Education OutLout-Advocacy and Social Accountability Youth–Led Action Oriented Research , প্রকল্পের আওতায় গণসাক্ষরতা অভিযানের সহযোগীতায় ও এসডিএর বাস্তবায়নে যুব পরিচালিত ফলিত গবেষণা শীর্ষক উপস্থাপনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বুধবার সকালে এসডিএ কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কে এম জাহিদ হোসেনের উপস্থাপনায় ফলিত গবেষনা বিষয়ে বিশদ পরামর্শ দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক জালাল আহাম্মেদ।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জাহাঙ্গির হোসেন, মির্জা আহসান হাবিব, মোঃ কাউয়ুম, সুনান বিন মাহাবুব, রাজিব দেবনাথ, রাকিবুল ইসলাম তনু, আতিকুল আলম সোহেল, মোঃ শুভসহ অনুষ্ঠান সংশ্লিষ্ট আরও অনেকে।
বাংলাদেশে করোনাকালীন সময়ে ঝড়ে পড়া শিশু ও যুবকদের সঠিক প্রশিক্ষনের মাধ্যমে সু-সংগঠিত করার বিষয়ে আলোচনা করেছেন আরডিএফ এনজিওর পরিচালক আবদুল খালেক। এছাড়াও যুবকদের বিভিন্ন কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ সুবিধা সর্ম্পকে আলোচনা করেছেন এসডিএর এনজিওর এডমিন অফিসার মোঃ মোয়াজ্জেন হোসেন।
যুবকদের কর্মজগতে প্রবেশের বিষয়ে ইয়ুথ ভলান্টিয়ার ও টিম লিডার কে.এম. জাহিদ হোসেন বলেন, করোনাকালীন সময়ে যুবকরা বেকার এবং শিশুরা বিভিন্ন ক্ষেত্রে ঝড়ে পড়েছে। তাদের নিরবিচ্ছিন্ন ইন্টানেট ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়াও উপকূলীয় অঞ্চলে যোগাযোগ ব্যবস্তা বৃদ্ধি করলে যুবকদের সু-সংগঠিত করা যাবে।
প্রধান অতিথি জালাল আহাম্মেদ পরামর্শ প্রদান পূর্বক বলেন, যুবক ও শিশুদের ঝড়ে পরা রোধে আইসিটি ব্যবহার বৃদ্ধি করতে হবে ও কারিগরী শিক্ষার প্রসার বৃদ্ধি করতে হবে।









































