উরফি জাভেদকে ধর্ষণের পর খুন করার হুমকি!

ডিসেম্বর ২২ ২০২২, ২১:১৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সময় খারাপ যাচ্ছে বলিউড অভিনেত্রী উরফি জাভেদের। সম্প্রতি দুবাইয়ে গিয়ে পুলিশের হাতে আটক হন তিনি। পরে ছাড়া পেলেও অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে।

এবার ধর্ষণ ও খুনের হুমকি পেলেন তিনি! তবে হুমকিদাতাকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ঝিনুক দিয়ে বিকিনি বানিয়েছেন উরফি জাভেদ

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে- হোয়াটসঅ্যাপে উরফিকে ধর্ষণ করার এবং খুন করার হুমকি দেন নবীন গিরি নামের এক যুবক।

এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন উরফি। সে অভিযোগ আজ বৃহস্পতিবার নবীন গিরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নবীন গিরি

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি জাভেদ। পরে ‘বিগ বস ওটিটি’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন তিনি। তবে সেসব এখন অতীত। কাজ করেছেন হিন্দি ওয়েব সিরিজেও।

এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও