আর্জেন্টিনার বিজয়ে বাউফলে আনন্দ মিছিল
ডিসেম্বর ২২ ২০২২, ১৯:৪২
নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্বকাপে আর্জেন্টিনার বিজয়ে পটুয়াখালীর বাউফলে বৃহস্পতিবার আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল হয়েছে। বিকেল চারটার দিকে বাউফল থানা-সংলগ্ন ইলিশ চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলের অগ্রভাগে ছিল তিনটি ঘোড়া। ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলটি বাউফল পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরেছে। এতে হুইল চেয়ারে করে বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশুও অংশগ্রহণ করে।
বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ওরফে ডিউক বলেন,‘মেসির হাতে বিশ্বকাপ উঠেছে। এতে সারা দেশের মতো বাউফলের সমর্থকেরা খুবই খুশি। তাঁদের উচ্ছ্বাস ও উদ্দীপনার বহিঃপ্রকাশ এই আনন্দ মিছিল।’








































