ঐশ্বরিয়ার জাল পাসপোর্টসহ তিন প্রতারক গ্রেফতার!

ডিসেম্বর ১৭ ২০২২, ১২:৪৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আর্থিক প্রতারণার অভিযোগে ভারতের উত্তরপ্রদেশ পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বৃহত্তর নয়ডা থেকে তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার তিনজনের কাছ থেকে একটি জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। সেখানে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ছবি রয়েছে। জন্মস্থান গুজরাট ও জন্ম তারিখ ১৯৯০ সাল লেখা রয়েছে।

পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, ১ কোটি ৮০ লাখ টাকা প্রতারণাকাণ্ডে জড়িত ওই তিন ব্যক্তি ওষুধের ব্যবসার আড়ালে ওই চক্র গড়ে তুলেছে। শুধু তা-ই নয়, বিভিন্ন ডেটিং অ্যাপ এবং ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে টাকা কামানোর ধান্দাও আছে তাদের।

জানা যায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তাদেরকে সহযোগিতা করতেন। গ্রেফতার ওই ব্যক্তিদের কাছ থেকে ঐশ্বরিয়ার ছবি সংবলিত একটি জাল পাসপোর্টসহ নগদ আড়াই লাখ রুপি জব্দ করা হয়েছে।

এছাড়া ১১ কোটি টাকার জাল নোট এবং মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রাও ছিলো তাদের কাছে। পুলিশ জানিয়েছে, ওই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকেও ফাঁদে ফেলেছিলেন এই তিন ব্যক্তি। উল্লেখ্য, এই প্রথম নয়, আগেও ঐশ্বরিয়ার পাসপোর্ট নকল করে জালিয়াতির ঘটনা ঘটেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস্

আ/ মাহাদী

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও