বিজয় দিবসের মিছিলে যাওয়ার সময় যুবদল-আ.লীগ সংঘর্ষ

ডিসেম্বর ১৬ ২০২২, ১২:৩১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদনের মিছিলে যাওয়ার সময় ছাত্রদল ও যুবদলের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মিছিলে অংশ নিতে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ে আসছিল।

এ সময় তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে আসলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হয় সাতজন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বলছেন, পরিকল্পিতভাবে তাদের ওপর এ হামলা করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

এতে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এটি তেমন কিছু না। এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও