লালমোহনে ৪০ কৃষাণীকে নিরাপদ খাবার প্রস্তুতকরণ বিষয়ক প্রশিক্ষণ
ডিসেম্বর ১২ ২০২২, ১৩:৫৮
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ৪০ জন কৃষাণীকে নিরাপদ খাবার প্রস্তুতকরণ বিষয়ক একদিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব কৃষাণীকে এ প্রশিক্ষণ দেয়া হয়।
উপজেলা কৃষি অফিসের এসএসিপি প্রকল্পের আওতায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ।
আ/ মাহাদী








































