কোতয়ালী মডেল থানার নতুন ওসি তদন্ত আমানুল্লাহ আল বারী
ডিসেম্বর ০৫ ২০২২, ২২:১৮
রিপন রানা ॥ বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা হিসাবে আমানুল্লাহ আল বারী’র যোগদান করেছেন।
তিনি এয়ারপোর্ট থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা হিসাবে গত ২০২২ সালের (১৫ ফেব্রুয়ারী) যোগদান করেছিলেন। এয়ারপোর্ট থানায় দীর্ঘদিন শুনামের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। তার নেতৃত্বে এয়ারপোর্ট থানাধীন এলাকায় পুলিশের অভিযানে ছিনতাইকারী, চোর, ডাকাত, গাঁজা, ইয়াবা মাদকদ্রব্য ব্যবসায়ী, ওয়ারেন্টের পলাতক আসামীসহ বিভিন্ন মামলার আসামীদের গ্রেফতার করেন।
দীর্ঘদিন শুনামের সাথে এয়ারপোর্ট থানায় দায়িত্ব পালন করে আসায় স্থানীয়রা ও সাধারণ জনগণ তাঁকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছে। অবশেষে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আশা এয়ারপোর্ট থানার সকল সহকর্মীদের কাঁদিয়ে কোতয়ালী মডেল থানায় যোগদান করেন।
শনিবার (৩ ডিসেম্বর ) কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা হিসাবে কোতয়ালি মডেল থানা বিএমপি’তে যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেন,কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।










































