বরিশালে ভূমি কর্মকর্তাকে অপসারন অন্যজনের বাধ্যতামুলক অবসর!

জুলাই ০১ ২০২৬, ২১:১৫

বরিশাল  : সরকারী চাকুরীর বিধিমালা লংঘন করায় বরিশাল ও বরগুনার দুই ইউপির ভুমি কর্মকর্তাকে বাধ্যতামুলক অবসরে এবং চাকুরী থেকে অপসারন করা হয়েছে। বিভাগীয় মামলার শুনানী শেষে অভিযুক্ত ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ উল্লেখিত ব্যাবস্থা নেন। ভূমি অফিসের কর্মকর্তাদের দূনীতি বন্ধ করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ঠ সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

বরিশাল বিভাগীয় কমিশনার অফিস সূত্র জানায়, বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তা আছমা আক্তার অন্যায় ভাবে উপজেলার মাছরং ও জম্বুদীপ মৌজার এস এ খতিয়ান রেকর্ড সংশোধন করেন। উল্লেখতি কাজের ক্ষমতাপ্রাপ্ত অফিসার না হওয়া সত্বেও তিনি এমন অনিমের সাথে যুক্ত ছিলেন। বিষয়টি আছমা আক্তার লিখিত ভাবে স্বীকার করায় তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়। ওই মামলার শুনানীতে অভিযোগ প্রমানিত হওয়ায় সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) এর ২০১৮ এর মিধিমালা অনুসারে আছমা আক্তারকে কে চাকরি থেকে অপনসারন করা হয়।

একই ভাবে চাকরী বিধি লংঘন করায় বরগুনার সদর উপজেলার আয়লা পাতাকাটা উইনয়ন ভুমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো : আবুল কালাম আজাদকে বাধ্যতামুলক অবসরে পাঠানো হয়েছে। খাস খতিয়ানভুক্ত জমির রশিদ ও দাখিলা প্রদান করে বেহাত করনে সহায়তার করার অপরাধে তার বিরুদ্ধে উল্লেখিত ব্যাবস্থা নেওয়া হয়। গত রোববার শুনানী শেষে বিভাগীয় কমিশনার উল্লেখিত দু কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যাবস্থা নেন।

তবে বিসয়টি বুধবার দুপুরের পর প্রকাশ্যে আসে।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো : খলিল আহমেদ জানান, বিভাগীয় মামলার পর শুনানী শেষে উল্লেখিত দুভূমি অফিসারের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় উর্লেখিত ব্যাবস্থা নেওয়া হয়েছে। এমন পদক্ষেপে ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীরা এ ধরনের অনিয়মের সাথে জেড়ানো থেকে বিরত থাকবে বলে তিনি মনে করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

এক্সক্লুসিভ আরও