তিন ইউনিয়নবাসীর সাথে উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা

জুন ১৪ ২০২৬, ০০:৩৬

তারেক হোসেন ॥ বরিশালের ভাসানচর এলাকার বিদ্যানন্দপুর ও লতা-আন্দারমানিক ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার আন্দারমানিক ইউনিয়নের একতা কলেজ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এ সময় এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নদীভাঙন প্রতিরোধ, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে স্থানীয় জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিদ্যানন্দপুর ও লতা-আন্দারমানিক ইউনিয়নের টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

 

সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং দ্রুত বাস্তবায়নযোগ্য উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবি জানান। পরে প্রতিমন্ত্রী স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে সরকারের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও