বরিশাল আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার ‍॥ কারাগারে প্রেরন

ফেব্রুয়ারি ২৫ ২০২৬, ১৯:৪৮

বরিশালে জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করছে যৌথবাহিনী। বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতে থাকা তার কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভসহ প্রতিবাদ করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। পরে বিচারকের এজলাসে হট্টগোল ও চেয়ার টেবিল ওলট-পালট করার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে জেলে পাঠানো হয়।

ওই মামলায় বরিশালের দুই পিপি, ৩ এপিপিসহ বিএনপির ১২ জন জ্যেষ্ঠ আইনজীবীর নাম উল্লেখ করে মোট ২০ জনকে আসামি করা হয়েছে।

বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে এজলাসে হট্টগোলের ওই ঘটনা ঘটে। জামিন অযোগ্য ধারা থাকা সত্ত্বেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকে জামিন দেওয়ার প্রতিবাদে এজলাসে ঢুকে ওই হট্টগোল করে তারা।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল ইসলাম বলেন, বিচার কাজে বাধা, এজলাসে ঢুকে হট্টগোল এবং হুমকি দেওয়ার ঘটনায় মামলাটি দায়ের হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন ইসলাম বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বরিশালের সহকারী পাবলিক প্রসিকিউটর ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলু বলেন, গ্রেফতার ও মামলার প্রতিবাদে বরিশালে অনির্দিষ্টকালের জন্য আদালতের কার্যক্রমে অংশ নেবে না আইনজীবীরা।

এদিকে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুল রহমান লিংকনকে গ্রেপ্তারের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা। তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করেন।

বিক্ষোভ এবং গারদ খানার সামনে আইনজীবীদের অবস্থানের কারণে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে কারাগারে নিতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। পরে প্রায় সাড়ে ৩ ঘন্টা পরে বিপুল সংখ্যক সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, ডিবি মোতায়নের মাধ্যমে দুপুর ৩ টার দিকে তাকে আদালত চক্র থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন কোর্ট পুলিশ।

উল্লেখ্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে গত ২৪ ফেব্রুয়ারি আদালত বর্জন করেন আইনজীবীরা। একইদিন বিকেলে বিচারকার্য চলাকালে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ঢুকে বিশৃঙ্খলা করেন এসএম সাদিকুর রহমান লিংকন। এ সময় বিচারকের সামনে আদালতে চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলের পরের দিন বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও